শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

‘এমপি বদির অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি অপরাধী বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন ও বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম পরিদর্শনকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মাদকবিরোধী অভিযোগ কেউ ছাড় পাবে না। সাংসদ বদি যদি অপরাধী হিসেবে প্রমাণিত হয় তাহলে তারও বিচার হবে। প্রমাণ ছাড়া একজন এমপিকে চট করে ধরা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষ এ অভিযানে খুশি বলেও বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মাদক বিষয়ে দেশেবাসীর প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন এমপি বদি! (ভিডিও)

-আরআর