শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

দেওবন্দ পড়ার জন্য রাজপথে আন্দোলন : কিছু প্রশ্নের উত্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা এহসানুল হক

সিয়াম সাধনার মাস রমজানেই রাজপথে নেমেছিল তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম। ২১ মে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মাববন্ধনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দলে দলে সমবেত হয় দেওবন্দপ্রেমী ছাত্র-শিক্ষকরা। ব্যানার, প্লাকার্ডে লেখা ছিল ‘আমরা দেওবন্দ পড়তে চাই’। ‘একাডেমিক ভিসা চাই’ ‘শিক্ষার দুয়ার হোক উন্মুক্ত’।

ছোট একটি মানববন্ধন বেশ আলোচনার সৃষ্টি করেছে। আপন মহলের মধ্যেই নানা ধরনের আপত্তি সৃষ্টি হয়েছে। উঠে এসেছে বিভিন্ন রকম প্রশ্ন। শুরু থেকেই আমি আন্দোলনের সাথে যুক্ত আছি। কাছ থেকে আমি যা উপলব্ধি করেছি সেই আলোকে কিছু কথা বলতে চাই।

এক. হটাৎ করে এই আন্দোলন কেন?

কোনো কারণ ছাড়াই হটাৎ আন্দোলনের চিন্তা করা হয়নি। একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণেই হয়েছে। আমরা জানি, আমাদের কিছু ছাত্র ভাই দেওবন্দ থেকে ফেরার পথে আইনি জটিলতার মধ্যে পড়েছেন। এ ধরনের জটিলতা সব সময়ই থাকে। কিন্তু এবার বিপদের মাত্রাটা অন্য সময়ের চেয়ে বেশি। এখন আমাদের কী করণীয়? প্রথমত তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা, আইনি সহায়তা করা। দ্বিতীয়ত এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা।

আমরা সেই কাজটা করতে চাই। ভেতরগতভাবে আলোচনার মাধ্যমে তাদের আইনি সহায়তার চেষ্টা চলছে। আর ব্যাপারটার স্থায়ী সমাধানের জন্য রাজপথে মৃদু আওয়াজ তোলা হয়েছে।

দুই. দাবির সাথে একমত, পদ্ধতির সাথে নয়, আলোচনায় না গিয়ে রাজপথে কেন?

অনেকেই বলছেন, আমরা দাবির সাথে একমত, পদ্ধতির সাথে নয়। রাজপথে কেন নামা হলো। আমরাও জানি এই সমস্যার সমাধান রাজপথে হবে না। তবুও রাজপথে নামতে হয়েছে। আমরা রাজপথে নেমেছি উপর মহলের দৃষ্টি আকর্ষণের জন্য। ব্যাপারটা আলোচনায় নিয়ে আসার জন্য। আর সেটা রাজপথে না নামলে কখনোই হতো না।

বেঁচে আছেন যুবরাজ মুহাম্মদ, অংশ নিলেন পরিষদ সভায়

আলোচনা বাদ দিয়ে রাজপথে আমরা থাকতে চাই না। আলোচনা ও রাজপথ দুইটা এক সাথেই করতে চাই। শুধু আলোচনা করে কোন দাবি আদায় করা যায় না। ঠিক তেমনই শুধু আন্দোলন করেও হয় না। তাছাড়া কোনো মিছিল বা সমাবেশ করা হয়নি, মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধন হচ্ছে সবচেয়ে নিরীহ ও ভদ্র কর্মসূচি। নিজেদের দাবির জানান দেয়ার জন্য এর চেয়ে উত্তম কোন কর্মসূচি এখনও নেই।

তিন. এরা কà¦