সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে ভাসানচরে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। বুধবার সকালে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাটালিয়া কানেম সৌজন্য সাক্ষাত করতে আসলে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, 'রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন- স্থানীয় জনগণ তাদের খুব সহায়তা করছে।'

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও বলেন, “বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন- মিয়ানমার যতদিন না তাদের নাগরিকদের ফিরিয়ে  নেয়, ততদিন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভাসানচরে অবকাঠামো নির্মাণে প্রায় ছয় হাজার লোকের কাজ করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

রােহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের জন্য নাটালিয়া কানেম প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান ইহসানুল করিম।

বাংলাদেশে ইউএনএফপিএয়ের সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করে সংস্থাটির নির্বাহী পরিচালক দারিদ্র বিমোচনে বাংলাদেশর অগ্রগতি, প্রসূতি মায়ের চিকিৎসাসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ