শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

অনুমোদন বাতিল হওয়ার পরও দুধ বিক্রি করছিল আফতাব গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: অনুমোদিত দুধ বাজারজাত করার অপরাধে আফতাব গ্রুপকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। নিবন্ধন বাতিল হওয়ার পরও পাস্তুরিত দুধ বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নিবন্ধন বাতিলের পরও বিএসটিআইয়ের লোগো অনুমতি ছাড়া ব্যবহার করছিল আফতাব। আইন অনুযায়ী এর শাস্তি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড।

ম্যাজিস্ট্রেট জানান, বিএসটিআইয়ের পরীক্ষায় নিম্নমানের হওয়ায় ২০১৭ সালের অক্টোবরে আফতাব মিল্কের নিবন্ধন বাতিল করা হয়। তারপরও নিবন্ধন ছাড়া এই দুধ বাজারজাত করছিল তারা।

“এছাড়া এখানে দুধ প্রক্রিয়াজাত পরিবেশ অপরিচ্ছন্ন দেখা যায়। মাছ ও মাংসের সাথে এসব দুধ প্রক্রিয়াজাত করা হচ্ছিল।”

মঙ্গলবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় আফতাবের বিক্রয় কেন্দ্রে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের হাকিম পলাশ কুমার বসু এই জরিমানা করেন। প্যাকেটজাত বেশ কিছু দুধ ধ্বংসও করে দেওয়া হয়।

পরে ম্যাজিস্ট্রেট পলাশ বসু সাংবাদিকদের বলেন, বিএসটিআই অর্ডিন্যান্স-১৯৮৫ এর ২৪ ও ১৯ ধারা লঙ্ঘন করেছে আফতাব মিল্ক।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) রিয়াজুল হক সাংবাদিকদের বলেন, আফতাবের দুধ বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষা করে দেখা যায়, সেগুলো নিম্নমানের এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল।

তবে বিএসটিআই যে দুধের নিবন্ধন বাতিল করেছে, তা জানা ছিল না বলে দাবি করেছেন আফতাব মিল্কের বিপণন কর্মকর্তা বাকিউজ্জামান।

‘এতোগুলো পুরুষ-চক্ষুর সামনে তিনি ভীষণ নার্ভাস ফিল করছিলেন’
এমপি বদির বিরুদ্ধে অভিযোগ আছে; তথ্য প্রমাণ নেই!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ