বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাইকে সেহেরির ডাক দেয়ায় ইমামকে প্রবাসীর মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় মসজিদের মাইকে সেহরি খেতে ডাক দেয়ায়, ঘুম ভেঙে যাবার অপরাধে ঈমামকে পিটিয়ে আহত করেছে মোশাররফ হোসেন নামে এক সৌদি প্রবাসী যুবক। শুক্রবার ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকার মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে আগত মুসল্লিরা এ বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু প্রধান ইমাম না থাকায় বিষয়টি সমাধান করা যায়নি। আগামী শুক্রবার বিষয়টি সমাধান করা হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মো. মাসুম (৩০) শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সেহরি খাওয়ার জন্য মাইকে মুসল্লিদের আহ্বান জানান।

এ সময় মসজিদের পূর্ব পাশের বাড়ির আবদুল বারেকের ছেলে সৌদি আরব ফেরত মোশাররফ হোসেন তার ঘুম ভেঙে যাওয়ার অভিযোগ এনে বাড়ি থেকে মসজিদে এসে ইমামকে বেধরক মারধর করেন। এ সময় ইমামের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম জানান, গত ৬/৭ মাস পূর্বে সহকারী ঈমাম হিসেবে মো. মাসুমকে নিয়োগ দেয়া হয়। তিনি মসজিদে থেকে মুসল্লিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ান। পবিত্র রমজান মাসে সেহরির সময় মাইকে ডেকে মুসল্লিদের ডেকে দেয়ার জন্য ইমামকে বলা হয়েছিল।

শুক্রবার ভোর রাতে ইমাম সাহেব ঘুম থেকে ওঠার জন্য মাইকে আহ্বান জানান। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার অভিযোগ এনে সৌদি আরব থেকে দেশে আসা মোশাররফ যেভাবে তার উপর হামলা ও মারধর করেছে তা দুঃখজনক।

সন্ধ্যায় বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ