বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: রমজান মাসের শুরুতে এবং পুরো রমজান জুড়ে আমাদের পূর্বসূরী আকাবির উলামা নানা গুরুত্বপূর্ণ আমল করতেন। তেমনি একটি আমলের কথা জানবো আজ।

ভারতের দারুল উলুম দেওবন্দের ইতিহাসে সর্বাধিক মেধাবি শিক্ষক ছিলেন শায়খ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহ.। বুখারি শরিফের কালজয়ী ব্যাখ্যাগ্রন্থ ফয়জুল বারি তার অন্যতম কীর্তি। যিনি চলন্ত লাইব্রেরি নামে খ্যাত ছিলেন।দেওবন্দের সুবিশাল লাইব্রেরির এমন কোন কিতাব ছিলো না যা  তিনি অধ্যয়ন করেন নি। তিনি এতই প্রখর মেধার অধিকারী ছিলেন যে কোন বিষয় একবার পড়লে তা ৪০ বছর পর্যন্ত স্মরণ থাকতো।

তিনি দীর্ঘ দিন দেওবন্দে শিক্ষকতা করেন। প্রতি বছর রমজানের চাঁঁদ দেখা যাওয়ার পর তিনি একটি আমল করতেন। অন্যদেরকেও তা করতে উৎসাহিত করতেন।

আমলটি হলো, রমজানের চাঁদ দেখার পর কোন পুরুষ বা নারী পবিত্র কুরআনের ২৬ নম্বর পারার সুরা ফাতাহ আয়াতগুলো মানে পূর্ণ  সুরা ফাতাহ ৩ বার তেলাওয়াত করবে। আল্লাহ তায়ালা সে ব্যক্তির জন্য সম্মান ও সহজভাবে আগামী ১ বছরের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দিন।

অনুবাদসহ সুরা ফাতাহ পড়তে এই লিংকে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ