বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ফার্মেসিতে অপারেশনে রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরের আলমপুরে হাতুড়ে ডাক্তার ফকরুজ্জামান ওরফে ফকুর ফার্মিসিতে অপারেশনে সাইদুর রহমান (১৯) নামের এক যুবকের মুত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আলমপুর বাজারের তামান্না ফার্মেসিতে পলিপাস অপারেশনের সময় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের দিনমজুর সানোয়ার হোসেনের ছেলে। নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের ফকরুজ্জামান ওরফে ফকু ডাক্তার হিসেবে আলমপুর গ্রামে ফার্মেসি খুলে চিকিৎসা দিয়ে আসছিলেন।

কোনো সনদ না থাকলেও তিনি বিভিন্ন প্রকার অপারেশন করে থাকেন।  বৃহস্পতিবার সকালে নাকের পলিপাস অপারেশনের জন্য পরিবারের লোকজন সাইদুরকে ফকুর কাছে নিয়ে যায়। নাকের অপারেশন করা অবস্থায় সাইদুরের মৃত্যু হয়।

বিষয়টি ধামাচাপা দিতে মৃত সাইদুরকে গুরুতর অসুস্থ দাবি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় ফকু। পরে হাসপাতালের জরুরি বিভাগে সাইদুরকে রেখে কৌশলে পালিয়ে যায় সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার দাবি করে ফকরুজ্জামান ফকু। নিজ চেম্বারে রয়েছে একটি অপারেশন থিয়েটর। নাক, কান ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে অপারেশনে ব্যবহৃত যন্ত্রপাতি রয়েছে। তিনি প্রতিনিয়ত অপারেশন করেন। তার অপারেশনে এর আগেও কয়েকজনের মৃত্যু হয়েছে। সাইদুরের পরিবার ফকুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসি ও সাইদুরের পরিবার অবিলম্বে তাকে গ্রেফতারের আশা ব্যক্ত করেন।

আরো পড়ুন- ভিডিও বার্তায় রমজানের শুভেচ্ছা কানাডার প্রধানমন্ত্রীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ