বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কর্মীদের মসজিদ উপহার দিলেন খ্রিস্টান ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রমজান উপলক্ষে কর্মীদের একটি মসজিদ উপহার দিলেন  ভারতীয় এক ব্যবসায়ী। সাজি চেরিয়ান নামে ওই খ্রিস্টান ব্যবসায়ী কেরলার কায়ামকুলমের বাসিন্দা।

বর্তমানে আরব আমিরশাহীতে ব্যবসা করছেন তিনি। সেখানেই তাঁর অধীনে কাজ করা মুসলিম কর্মীদের এ উপহার দিলেন ওই ব্যবসায়ী।মসজিদটির নাম দেওয়া হয়েছে ’মেরি দ্য উম্মে ঈসা’।

চেরিয়ান লক্ষ্য করেন, তার কর্মীরা ট্যাক্সি করে কাছাকাছি কোনো মসজিদে গিয়ে ইবাদত করতে হয়।শুধু শুক্রবারেই তাদের ভাড়া বাবদ খরচ হয় ২০ রিয়াল।নিজের কর্মীদের ইবাদতের ক্ষেত্রে কষ্ট লাঘব করতে তার ইন্ডাস্ট্রিজের পাশেই তৈরি করেছেন মসজিদটি।

২০০৩ সালে আরব আমিরশাহীতে যান ওই ব্যবসায়ী। সামান্য টাকা ছিল তার কাছে। আর আজ তিনি প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একসঙ্গে ২৫০জন নামাজ পড়তে পারে এমন একটি মসজিদ উপহার দিলেন কর্মীদের।

আর মসজিদের ঘেরা বাগানে নামাজ পড়তে পারবে আরও ৭০০ জন। বাগানের উপর ছাউনি দিয়ে দেওয়া হয়েছে। বছর খানেক আগে মসজিদ তৈরির কাজ শুরু হয়।

চেরিবান বলেন, ‘আমি একজন খ্রিস্টান হয়েও মসজিদ তৈরি করেছি জেনে প্রশাসন অত্যন্ত খুশি হয়েছে। মসজিদে বিনামূল্যে বিদ্যুৎ ও পানি দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।’ ইতিমধ্যেই কার্পেট আর সাউন্ড সিস্টেম চলে এসেছে।

অনেকে নগদ টাকা, রঙ বা মসজিদ তৈরির উপকরণ দানও করতে চেয়েছিল। কিন্তু আমি কোনও সাহায্য নিইনি। নিজের টাকা দিয়েই বানিয়েছি সেই মসজিদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ