বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

এবার ইন্দোনেশিয়ার পুলিশ স্টেশনে হামলা হলো তলোয়ারের, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইন্দোনেশিয়ার সুমাত্রায় পুলিশ স্টেশনে দুর্বৃত্তরা এবার হামলা চালালো তলোয়ার নিয়ে।

হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন চার হামলাকারী। এসময় হামলাকারীদের হাতে নিহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।

বুধবার এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে আল-জাজিরা। বুধবার দেশটির পুলিশ হেডকোয়ার্টারে গাড়ি নিয়ে ঢুকে তলোয়ার নিয়ে আক্রমণ চালায় ওই হামলাকারীরা। আইএস সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।

এর আগে বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়া।

গত চারদিন ধরেই সহিংসতার মধ্যে আছে ইন্দোনেশিয়া। গত রোববার এক দম্পতি ও তাদের চার সন্তান নিয়ে তিনটি চার্চে আত্মঘাতী হামলা চালায়। তাতে ১৮ জন মারা যায়, আহত হয় ৪০ জন।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন- দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে ‘কুরআন পার্ক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ