বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ইস্ট লন্ডন মসজিদ বিশ্বের বহু দেশের হাফেজদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইস্ট লন্ডন মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট হচ্ছে, তারাবিহের নামাজ পড়ানোর জন্য বিশ্বের খ্যাতনামা হাফিজগণকে আমন্ত্রণ জানানো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফিজগণ।

মাসজুড়ে মুসল্লীদের জন্য থাকছে বিষয়ভিত্তিক আলোচনা, ইফতারী, ই’তেকাফের সুব্যবস্থা, ঈদুল ফেতরের জামাত ও ফিতরা ব্যবস্থাপনাসহ নানা আয়োজন। ইস্ট লন্ডন মসজিদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ

ইস্ট লন্ডন মসজিদে রমজানকে শেষ ১০ দিন ই’তেকাফ করার জন্য মানুষের আগ্রহের শেষ নেই। যেহেতু প্রতি বছর ১০০ জনের বেশি জায়গা সংকুলান সম্ভব হয়না, তাই লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেওয়া হয়ে থাকে। ইস্ট লন্ডন মসজিদের রিসেপশনে ই’তেকাফ আবেদন ফরম পাওয়া যাচ্ছে। আগ্রহীদেরকে আগামী ১৯ মে’র মধ্যে তা পুরণ করে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। আগামী ২৫ মে তারাবিহ নামাজের পর লটারির মাধ্যমে আসন বরাদ্দ দেয়া হবে।

এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসেন ইস্ট লন্ডন মসজিদের ঈদ জামাতে। প্রতি বছরের মতো এবারো ৫টি ঈদ জামাতের ব্যবস্থা থাকবে। জামাতগুলো হচ্ছেঃ প্রথম জামাত- ৭:৩০ মিনিট, দ্বিতীয় জামাত- ৮:৩০ মিনিট, তৃতীয় জামাত- ৯:৩০ মিনিট, চতুর্থ জামাত- ১০:৩০ মিনিট ও পঞ্চম জামাত- ১১:৩০ মিনিট।

আরো পড়ুন- কর্মীদের মসজিদ উপহার দিলেন খ্রিস্টান ব্যবসায়ী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ