বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সিরিয়ার দৌমায় রমজান সামনে রেখে বিশেষ মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মহিমান্বিত মাস রমজানকে সামনে রেখে সিরিয়ার দৌমা শহরে একটি মেলা শুরু হয়েছে। এ মেলায় খাবার ও খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হচ্ছে।

সিরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে চার দিনব্যাপী এই বিশেষ মেলাটি রোববার উদ্বোধন করা হয়।

রাজধানীর কাছে ইস্টার্ন গৌতায় এই স্থানটি এক সময় সিরিয়ার আসাদ বিরোধীদের ঘাঁটি ছিল। উভয়পক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়।

গত মাসে সিরীয় সরকার গৌতা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের হামলার কারণে হাজার হাজার স্থানীয় বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিরোধীদের অধিকৃত অংশ ও দামেস্কের নিকটস্থ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা সংঘর্ষে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এখনও দৌমা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে যারা আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন, তারা তাদের বাড়িঘর মেরাতম করতে প্রয়োজনীয় জিনিষ কিনতে রোববার এই মেলায় এসেছেন।

নারী, পুরষ ও শিশুরা বিভিন্ন স্টল থেকে ইন্সটেন্ট কফিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনছেন। রমজান উপলক্ষ্যে খাবার দাবারও অল্প মূল্যে পাচ্ছেন তারা।

সূত্র: এ এফপি

আরো পড়ুন- ডায়াবেটিস রোগীরা রমজানে যা খাবেন