বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাদারীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুরে মাদারীপুরের শিবচরে ব্যবসায়ী সোহেল মল্লিক হত্যা মামলায় আপন মামা ও সৎ ভাইসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর কোর্টের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ বলেন, আজ দুপু্রে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এই আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে ব্যবসায়ী সোহেল মল্লিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সোহেল শিবচরের বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে।

এই ঘটনায় পরের দিন শিবচর থানায় নিহতের বাবা মো. সিদ্দিক মল্লিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে সোহেলের আপন মামা আবদুল খালেক হাওলাদার, মিজানুর রহমান, শাহিন হাওলাদার ও সৎ ভাই আল-আমিন খানকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ।

উল্লেথ্য, আসামিরা গ্রেফতার হলেও জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ