বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

দূতাবাস স্থানান্তর শুরু; গুলিতে নিহত ১৬ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের শুরুতেই নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত আর আহত হয়েছেন পাঁচ শতাধিক।

জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তেলআবিব থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু করা হয়েছে আজ।

এর প্রতিবাদে সকাল থেকেই হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভে নেমেছে। এ সময় বিনা উস্কানিতেই ইসরায়েলি পুলিশ ১৬ ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করে।

ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বের একতরফাভাবে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। সেই সঙ্গে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।

ট্রাম্পের ওই ঘোষণা অনুযায়ী সোমবার মার্কিন দূতাবাস স্থানান্তরের কাজ শুরু করা হয়।

এ উপলক্ষে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেদ কুশনারকে সেখানে অবস্থান করছেন। তাদের সঙ্গে শীর্ষ মার্কিন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

তবে ইসরাইল বিভিন্ন দেশকে সেখানে আমন্ত্রণ জানালেও যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ সাড়া দেয়নি।

আরও ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ