বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘ইরান-চুক্তির কারণে সৌদি-ইসরাইল ক্ষতিগ্রস্থ হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ইসরাইলের প্রেসিডেন্ট বিনয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে পারমানবিক চুক্তির কথা উল্লেখ করতে গিয়ে ইসরায়েলের সঙ্গে সৌদির কথাও উল্লেখ করেন।

নেতানিয়াহু বলেন, সৌদি-ইসরাইল ও এ অঞ্চলের অপরাপর রাষ্ট্র ইরানের সাথে করা পারমানবিক চুক্তির বিপর্যয়কর ফলাফল প্রতক্ষ্য করেছে।

নেতানিয়াহু মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে এসে এ অঞ্চল এবং পুরা বিশ্বের জন্য বড় ধরনের কল্যাণকর কাজ করেছেন।

অধিকৃত জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষ্যে মার্কিন প্রতিনিধিদের অভ্যর্থনার সময় তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু আরও বলেন, ইউরোপীয় অঞ্চলের রাজধানীতে যারা আছেন, তাদের প্রতি সন্মান রেখেই বলছি, আমরা মধ্যপ্রাচ্যে যারা আছি তারা ইরানের সাথে করা পারমানবিক চুক্তির বিপর্যয়কর ফলাফল প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আমরা বুঝতে পারি তিনি কোনো মন্দ চুক্তি হতেই বেরিয়ে আসছেন আর এভাবে তিনি যুক্তরাষ্ট্র এবং পুরা বিশ্বের জন্য বড় ধরনের কল্যাণকর কাজ করেছেন।

আলজাজিরা থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

-আরআর

৪৩ ফিলিস্তিনিকে হত্যা করে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ