সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

কুরআন সংশোধনের দাবির প্রতিবাদে তুরস্কে ফ্রেঞ্চ শিক্ষা কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : তুর্কি ইউনির্ভাসিটিগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে নতুন ছাত্র ভর্তি করবে না। তুরস্কের হাইয়ার এডুকেশন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। তুরুস্ক ও ফ্রান্সের মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যে তুরুস্কের দিক থেকে এই সিদ্ধান্ত এলো।

তুরুস্ক বলছে, ফ্রান্সের বিশিষ্টজনদের কুরআনের কিছু অংশ বাদ দেয়ার দাবির প্রতিবাদে এবং ইওরোপের ইউনিভার্সিটিগুলোতে তুর্কি ভাষা শিক্ষা কার্যক্রম না থাকার প্রতিক্রিয়া হিসেবে তুরুস্ক এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরুস্কের সংসদে জাতীয় শিক্ষা, সংস্কৃতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইমরুল্লাহ ইসলার আল জাজিরাকে বলেন, আমরা কুরআন সংশোধনের মতো বিতর্কিত দাবি জানিয়ে ফ্রান্সের বিশিষ্টজনদের বিবৃতির নিন্দা জানাই। সেই বিবৃতির প্রতিবাদে তুরুস্কের হাইয়ার এডুকেশন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি স্বাধীন সংস্থা।

ইসলার আরও বলেন, ফ্রান্সে তুর্কি ভাষা শেখার যথেষ্ট ব্যবস্থা নেই। এটা দুই দেশের মধ্যে একটি ভারসাম্যহীনতা। ফ্রান্সে তুর্কি ভাষা শিক্ষা কার্যক্রমের অভাবও এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ।

তিনি বলেন, তুরুস্কের ইউনিভার্সিটিগুলোতে ফ্রেঞ্চ শিক্ষা ডিপার্টমেন্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

ইমরুল্লাহ বলেন, হাইয়ার এডুকেশন বোর্ডের এই পদক্ষেপে ছাত্ররা ক্ষতিগ্রস্থ হবে না। ডিপার্টমেন্টগুলোতে বর্তমানে অধ্যয়নরত ছাত্ররা তাদের পড়াশোনা চালিয়ে যাবে। তবে নতুন কোনো ছাত্র এসব ডিপার্টমেন্টে নেয়া হবে না।

সূত্র: আল জাজিরা

ফ্রান্সে কুরআনের আয়াত মুছে ফেলার আহবান : মুসলিমদের নিন্দা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ