শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

২ টন ভেড়ার কলিজা রান্না করে বিশ্ব রেকর্ড গড়ছে তুরস্ক (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার গিনেস বুকে নাম লেখাতে বিশাল এক ডেকচিতে ৬০০ কেজি ভেড়ার কলিজা রান্না করা হয়েছে তুরস্কে। যে ডেকচিতে কলিজা রান্না করা হয়েছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় ডেকচি বলে দাবি করছে সংশ্লিষ্টরা।

দুই টন ভেড়ার কলিজা রান্না করা হয়েছে একটি পাত্রে। তুরস্কের এড্রিন শহরে দুই টন বা ৫৪ মণ ভেড়ার কলিজা রান্না করে বিশ্ব রেকর্ড গড়ার পথে রয়েছে দেশটি।

ভেড়ার কলিজাগুলো রান্না করা হয় বিশাল একটি পাত্রে যার ব্যাস ছিল সাত মিটার এবং গভীরতা ৮০ সেন্টিমিটার। পরে রান্না করা কলিজা স্থানীয় লোকজনের মধ্যে পরিবেশন করা হয়। কলিজা রান্না করতে ১২ টন কাঠ লেগেছে।

এ রান্নার কাজে তুরস্কের এড্রিন, বুরসা, ইস্তাম্বুল শহর থেকে শেফ আসেন। এছাড়া, ইউক্রেন, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়া থেকেও কয়েকজন শেফ অংশ নেন। বিপুল পরিমাণ ভেড়ার কলিজা রান্নার পর এখন এই তথ্য অনুমোদনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছে জমা দেয়া হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবর: প্রেসটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ