বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস উদ্বোধন কাল; দ্বিগুন সেনা মোতায়েন ইসরাইলের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী দখলদার ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনকে সামনে রেখে গাজা সীমান্ত ও পশ্চিম তীরে সেনা মোতায়েন দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল জানিয়েছেন, পদাতিক বাহিনীর বাড়তি তিন ব্রিগেড সেনা মোতায়েন করা হবে। এর মধ্যে দুই ব্রিগেড গাজা সীমান্তে মোতায়েন করা হবে।

তিনি জানান, বর্তমানে যে সেনা মোতায়েন রয়েছে বাড়তি সেনা মোতায়েনের পর তা দ্বিগুণ হবে। তবে বায়তুল মুকাদ্দাস শহরে মোতায়েন করা সেনার সংখ্যা বাড়ানো হবে না কারণ সেখানে বিক্ষোভ মোকাবেলার দায়িত্ব পুলিশের হাতে রয়েছে।

আগামীকাল বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করা হবে কিন্তু সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। এর পরিবর্তে তার মেয়ে ইভানকা ও জামাই জারেড কুশনার উপস্থিত থাকবেন।

অপরদিকে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেবেন বলে ধারণা  দেয়া হয়েছে।

উল্লেখ্য, সমস্ত প্রতিবাদ ও আন্তর্জাতিক আইন উপক্ষো করে গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং এ শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ