বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে দুইজন বিকাশ কর্মীকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার দুপুরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হোন আসাদুজ্জামান ও ইকবাল হোসেন। তারা চান্দনা চৌরাস্তার জমাদ্দার এন্টারপ্রাইজে রবির বিকাশকর্মী হিসেবে কাজ করতেন।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে বিকাশের ডিলার সুমন দুই কর্মী ইকবাল ও আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে সংগৃহীত টাকা স্থানীয় উনিশ টাওয়ারে অবস্থিত ইউসিবি ব্যাংকের শাখায় জমা দিতে যান।

তারা ব্যাংকের কাছে পৌঁছলে চারজনের ছিনতাইকারীর দল মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।

এসময় সুমন টাকা দিতে অস্বীকৃতি জানালে, ছিনতাইকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।এরই একপর্যায়ে ছিনতাইকারীদের গুলিতে ইকবাল ও আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের পাকড়াও করতে চাইলে তারা টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের দিকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

আরো পড়ুন- গরমে সুস্থ থাকতে যা খাবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ