বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কেসিসি নির্বাচনে নিরাপত্তা রক্ষায় ১৬ প্লাটুন বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে থেকে টহলে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খুলনা নগর জুড়ে মোতায়েন রয়েছে ১৬ প্লাটুন বিজিবি।

দুপুর থেকে বিজিবি সদস্যরা মহানগরীর বিভিন্ন এলাকায় টহলসহ নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ১৬ প্লাটুন (৬৪০জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দিকে সতর্ক নজর রাখছেন।

এদিকে বিজিবি ছাড়া পুরো শহরজুড়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর তৎপরতাও জোরদার রয়েছে।

১৫ মে খুলনা সিটিতে ভোট হবে। এ সিটি করপোরেশন গঠিত ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে। ৩১টি ওয়ার্ডে ২৮৯টি কেন্দ্রের ১ হাজার ৫৬১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা সিটিতে এখন মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন।

 

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ