শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা

রমজান শুধু ক্ষুধার্ত থাকার মাস নয়: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান পরিচালক মাওলানা মাহমুদ মাদানী বলেছেন, রমজান অনুতাপ ও সহমর্মিতার মাস। এই মাসে সামর্থ্যবান মুসলমানদের জন্য জরুরি নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি না রাখা।

তিনি বলেন, রমজানের অন্যতম কর্তব্য হলো নিজের সম্পদ থেকে অভাবীদের অভাব মোচন করে রমজন ও ঈদের খুশিতে তাদেরকেও শামিল করা।

পুরানা মুস্তাফাবাদে অবস্থিত জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে অনুষ্ঠিত দীনি শিক্ষা কনফারেন্সে এসব কথা বলেন মাওলানা মাদানী। অনুষ্ঠানে মাওলানা মাহমুদ মাদানি মাদরাসার হিফজ সমাপনকারী ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেন।

মাওলানা মাদানি তার বক্তব্যে আরও বলেন, আজকাল আমাদের দেশের মানুষ এমনভাবে রমজান কাটিয়ে দেয় যেনো ক্ষুধার্ত থাকা ছাড়া রমজানের আর কোনো উদ্দেশ্য নেই। কেউ কেউ দিনভর রোজা রাখেন এবং যখনই ইফতারের সময় হয় একেবারে পেটপুরে খান। যদি আমরা এমনই করতে থাকি তাহলে রোজার কোনো ফায়দা নেই। নিজের ইফতারির সাথে সাথে প্রতিবেশী অভাবীদেরও খোঁজ খবর নেয়াটাও আমাদের কর্তব্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কারী ফারুক করতিপুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামিয়তে ওলামায়ে হিন্দের নায়েবে সদর মাওলানা আব্দুস সালাম মিসবাহী।

সূত্র: রোজনামা খবরেঁ

পদ ছাড়লেন নাজিব রাজাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ