বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন নাজিব রাজাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি মালয়েশিয়ার অনুষ্ঠেয় ১৪ তম  সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে দলীয় প্রধান হিসেবে বারিসান ন্যাশনাল থেকে পদত্যাগ করেছেন সদ্য সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

দলীয় জেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে রাজাক বলেছেন, আমি ইউএমএনও এর প্রেসিডেন্ট এবং বারিসান ন্যাশনাল এর সভাপতি পদ থেকে সরে দাড়াচ্ছি। দ্যা ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশন(ইউএমএনও) হচ্ছে জোটের প্রধান দল।

উল্লেখ্য, গত বুধবার বিরোধী দলীয় জোটের নেতা মাহাথির মোহাম্মদের কাছে এক নাটকীয় পরাজয়ের মাধ্যমে ক্ষমতা হাতছাড়া হয় নাজিব রাজাকের। ইউএমএনও বিগত ষাট বছর ধরে মালয়েশিয়ার ক্ষমতায় আছে। সম্প্রতি নির্বাচনে নিজ দলের সাবেক নেতা এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান।

৯২ বছর বয়সে নির্বাচনে জয়ী হয়ে মাহাথির মোহাম্মাদ বিশ্বের সবচেয়ে বয়সী প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছেন।

রাজনীতি থেকে অবসর গ্রহণ করার পরও নাজিব রাজাককে দুর্ণীতির দায়ে অভিযুক্ত করে বিরোধী দলের জোট নেতা হিসেবে রাজনীতিতে ফিরে এসেছিলেন মাহাথির। নাজিব সংবাদ সম্মেলনে আরও জানান, যেহেতু দল সাধারণ নির্বাচনে জিততে পারেনি, তো দলনেতা হিসেবে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে পদ থেকে সরে যাওয়া। তো, এই নীতির অংশ হিসেবে আমি এই দুই পদ থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছি।

নাজিব রাজাকের জায়গায় দলটির প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। জাহিদ হামিদি বলেন, আমি অনুরোধ করবো সকল ইউএমএনও সদস্য এবং সমর্থকরা দলের নতুন নেতৃত্বকে সমর্থন করবে এবং ঐক্যবদ্ধ হবে।

উল্লেখ্য, নাজিব ও তার স্ত্রীর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অভিবাসন বিভাগ। আজ শনিবার ছুটি কাটাতে নাজিব ও তার পরিবারের বিদেশ যাওয়ার কথা ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস/এইচজে

আরো পড়ুন- মাহাথির কেন এতো জনপ্রিয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ