বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

গুজরাত দাঙ্গা; ১৪ জনের যাবজ্জীবন ৪ জনের খালাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাতে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায়  ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখার কথা ঘোষণা দিয়েছেন গুজরাত হাইকোর্ট। এই মামলাতেই আরও পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। তবে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়েছে।

এর আগে বিশেষ নিম্ন আদালত এই মামলায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল। গত বছরের অগাস্টে বিচারপতি হর্ষ দেবানী ও বিচারপতি এ এস সুপেহিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হলেও, সাজা ঘোষণা স্থগিত রাখা হয়।

২০১২ সালে বিশেষ তদন্তকারী দলের আদালত ২০০২ সালের হিন্দু মুসলিম দাঙ্গার ঘটনায় জড়িত থাকার দায়ে ৩২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানি ও বজরং দলের নেতা বাবু বজরঙ্গী। মায়ার ২৮ বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত।

বজরঙ্গীর আমৃত্যু কারাদণ্ডের সাজা হয়। এছাড়া সাতজনের ২১ বছর এবং বাকিদের ১৪ বছর কারাদণ্ড হয়। সব সাজাপ্রাপ্তই এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান। তার পরিপ্রেক্ষিতেই এখন এই রায় দিল হাইকোর্ট।

এইচজে

আরো পড়ুন ১২০ কিলোমিটার যানযটের কবলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ