বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভোলায় ঝড়ে দেড়শতাধিক ঘর বিধ্বস্ত, আহত-১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম মইনুল এহসান, ভোলা থেকে: ভোলায় ঘুর্নিঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৫০ ঘর বিধ্বস্ত হয়েছে।

এছাড়াও ২টি মসজিদ এবং অর্ধশতাধিক ঘর আশিংক ক্ষতিগ্রস্থ এবং বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। বিনষ্ট হয়েছে ফসলি জমি। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১১ মে) সন্ধ্যায় ভোলা সদরের রামদাসপুর,ধনিয়া এবং দৌলতখানের মদনপুর চরে ঝড়ে এসব ক্ষয়-ক্ষতি হয়।

মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, সন্ধ্যার কিছুক্ষন আগে হঠাৎ করেই মদনপুর উপর দিয়ে ঝড় প্রবাহিত হয়। এতে চর পদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদসহ সহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

অপরদিকে ভোলা সদরের দুর্গম জনপদ রামদাসপুর এলাকায় ঘুর্নিঝড়ের ৫টি ঘর এবং একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। রামদাসপুরের ব্যবসায়ী মোশারেফ এ তথ্য নিশ্চিত করেন। এছারা ধনিয়া ইউনিয়নের টবগি গ্রামে বেড়ির পাড়ে ঝড়ের কবল ৩০টির উপর দোকান ঘর বিদ্ধস্ত হয়েছে ।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন- রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ