বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

দুর্নীতির দায়ে নাজিবকে কাঠগড়ায় তুলবেন মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নাজিব তুন রাজাকের দুর্নীতির ফলে ৬০ বছরের বিজয়ী দল বারিসান নাশিওনালের পরাজয় ঘটল। মাহাথিরের হাতে গড়া দলটি ভেঙে পড়ল দুর্নীতির ভারে।

মাহাথির এ দলের হয়ে  দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। অবশ্য এবার তিনি ক্ষমতায় এসেছেন পাকাতান হারাপানের পক্ষ হয়ে।

মাহাথির মুহাম্মদ বিজয়ী হওয়ার পরেই এক সংবাদ সম্মেলনে সবার আগে ওই দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে ঘোষণা দেন। পাশাপাশি তার  বর্তমান বিজয়ী দল ও তার শরিক দলের নেতাকর্মীদেরও কারামুক্তির পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পূর্বে বুধবার দিনগত রাত ২টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মাহাথির সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান হতে পারে। রাজপ্রাসাদ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কারণ তারা জানতে পেরেছেন আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।

প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগের পর তিনি উপ-প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী নিয়োগ দেবেন বলে জানান। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, পাকাতান আগামী জুনের মধ্যেই আনোয়ার ইব্রাহীমের মুক্তির জন্য কাজ করবে।

মাহাথির আরও বলেন, একবার তিনি মুক্ত হলে প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে পারবেন। কিন্তু এজন্য তাকে প্রথমে পার্লামেন্ট সদস্য পদে নির্বাচন করে জিততে হবে। আমাদের দেশে প্রধানমন্ত্রী হতে হলে প্রথমে তাকে পার্লামেন্ট সদস্য হতে হবে।

ধারাবাহিক অর্থ কেলেঙ্কারীর অভিযোগে নাজিবের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে মাহাথির মোহাম্মদ বলেন, পাকাতান আইনের শাসন প্রত্যর্পণ করতে চায়। আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা যা চাই তা হলো আইনের শাসন ফিরিয়ে দিতে। কেউ যদি আইন ভঙ্গ করে তবে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আজ ফ্লোরিডার আকাশ থেকে উড়বে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উপগ্রহ
মালয়েশিয়ার মসনদে মাহাথির মুহাম্মদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ