শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে আজ বুধবার ২৩ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় বজ্রাঘাতে ৬ ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে হবিগঞ্জ জেলায় ভারি বর্ষণ ও বজ্রপাত হয়। এ সময় বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে দুই ধানকাটা শ্রমিক, নবীগঞ্জ হাওরে দুই ধান কাটা শ্রমিক এবং লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে এক ধানকাটা শ্রমিক ও মাধবপুর হাওরে ১ জন মারা যায়।

নিহতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলায় দাইপুর গ্রামের বাসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫), সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের জয়নাল উদ্দিন (৬০), লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের তাহির মিয়ার ছেলে সুফি মিয়া (৫৫), মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রায় কুমার সরকারের ছেলে জহুর লাল সরকার (১৮), নবীগঞ্জ উপজেলার বৈলাকপুর গ্রামের হরিচরণ পালের ছেলে নারায়ণ পাল (৪০), মায়াকান্দি গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব (২০)।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পৃথক ঘটনায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ধান কাটার শ্রমিক ও এক স্কুল ছাত্র।

মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রাঘাতে সাইফুল ইসলাম অন্তর (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে তালুকনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে বজ্রাঘাতে শাজালাল মিয়া (২৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাওর থেকে কাটা ধান ট্রাক্টরে করে বাড়িতে নিয়ে আসার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তিনি করিমগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং ছাতিরচর গ্রামের মাইন উদ্দিন মিয়ার ছেলে।

 

রাজশাহী: রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বুধবার সকালে বজ্রাঘাতে দু'জন নিহত হয়েছেন। উপজেলার ধুবইল মাঠের গভীর নলকূপ অপারেটর সোহাগ (১৮) ও বাতাসপুর বিলে ধান কাটার সময় আনসার আলী (৩২) বজ্রাঘাতে নিহত হয়। এদিকে উপজেলার কলমা ইউনিয়নের চকরতিরাম আদিবাসী গ্রামের বেলাম হেমরমের স্ত্রী এলেনা মুরমু (৩৫) জমিতে বোরো ধান কাটতে গিয়ে সকালে বজ্রপাতে নিহত হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে মহর আলী (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহর আলী উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রাঘতে কুলফি আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মহজমপুর তিলাবো এলাকায় এ ঘটনা ঘট