শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

গ্রীষ্মকালীন যে ৭ খাবার শরীরকে রাখবে সতেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান: ষ্মের খরতাপ রোদ শরীরকে নিস্তেজ করে দেয়। এ সময় শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বেরিয়ে যায়। এ কারণে এ সময় প্রচুর পানি পানের পাশাপাশি প্রয়োজন শরীরকে সতেজ রাখবে এমন তরল জাতীয় খাবার। কিছু গ্রীষ্মকালীন খাবার রয়েছে যেগুলো শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে।

ডাবের পানি: শরীরে অ্যানার্জি বাড়িয়ে দেয় ডাবের পানি। শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি পিএইচ ব্যালান্সড ঠিক রাখে। এতে থাকা অ্যালকালাইন ক্ষুধা নিবারণ করে হজম শক্তি বাড়িয়ে দেয় এবং ওজন বাড়তে দেয় না।

টাটকা ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন। বিশেষজ্ঞদের মতে, দিনের প্রথমভাগে ডাবের পানি খাওয়াই উত্তম সময়।

ঠান্ডা গ্রিন টি: আমরা সবাই জানি ওজন কমানোর উত্তম দাওয়াই গ্রিন টি। গরমে চা খেতে ভয় পাচ্ছেন? এক টুকরো বরফ গ্রিন-টিতে দিয়ে দিন। এতে থাকা ক্যাটাসিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মানসিক চাপ এবং দুশ্চিন্তা দূর করে।

সালাদ: সালাদে থাকা ফাইবার প্রাকৃতিকভাবে শরীরের চর্বি কমাতে সাহায্য করে। গরমে সালাদ খাওয়ার উত্তম সময়। এতে শরীর শীতল থাকবে। এতে কম ক্যালোরি থাকে, তাই পেট পুরে খেলেও বাড়বে না আপনার ওজন।

লেবু পানি: শরীরকে সারাদিন হাইড্রেট রাখতে পান করুন লেবুর পানি। এই পানীয় ওজন কমতেও বেশ সহায়ক। এতে প্রচুর ভিটামিন সি, রয়েছে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ঠান্ডা পানিতে সামান্য চিনি বা গুড় ও লেবুর রস বরফসহ গুলিয়ে নিন। সকালের নাস্তার পর ও দুপুরের আগে খেয়ে নিন।

তরমুজ: গ্রীষ্মকালীন ফল তরমুজে অ্যামিনো অ্যাসিড আরজিনিন রয়েছে। এটি রক্ত চলাচল বৃদ্ধি করে।

বাটার মিল্ক: এটি একটি প্রাকৃতিক প্রোবায়োটিক পানীয়। শরীরকে শীতল রাখার পাশাপাশি খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং খাবার হজমে সহায়তা করে।

এছাড়াও এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করা ভুলবেন না। এটি শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি তাপমাত্রা স্থিতিশীল রাখে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ