শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

২৫ মে শান্তি নিকেতনের বৈঠকে হাসিনার সঙ্গে মোদী-মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তি নিকেতন বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতাও যোগ দেবেন বলে জানা গেছে। বিশ্ব ভারতী সূত্র বলেছে,  বৈঠকে তিস্তার পানি বণ্ট ইস্যুটি প্রাধান্য পাবে।

পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫ মে একই দিনে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ভারত বাংলাদেশের শীর্ষ ৩ নেতা হাসিনা-মোদী-মমতার বিশেষ বৈঠক রাখা হয়েছে। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নসহ তিস্তা চুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

 

উল্লেখ্য, শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের দিন যাবেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে সম্মানিক ডি. লিট দেওয়া হবে।

আরো পড়ুন : বোকো হারামের ১০০০ বন্দীকে উদ্ধার