বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি

বেফাকে চরমোনাই পীরের অন্তর্ভূক্তির সংবাদ ও ব্যাখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম গতকাল “বেফাকের সহসভাপতি হলেন বরুনা ও চরমোনাই পীর” শিরোনামে একটি নিউজ করেছিল, যা পরবর্তীতে সরিয়ে নেয়া হয়। এ নিয়ে অনলাইন ও অফলাইনে বিতর্ক সৃষ্টি হয়েছে।

গতকাল আওয়ার ইসলাম এ সংবাদটি করেছিল বেফাকের মহাপরিচালক আল্লামা জুবায়ের আহমদ এর সূত্রে। আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে তিনি প্রথমে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু নিউজ প্রকাশের প্রায় ১ ঘণ্টা পর তিনি ফোন করে জানান চরমোনাই পীর সাহেবের ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তাই নিউজটি সংশোধন করার অনুরোধ জানান।

মূলত গতকালের বেফাকের বৈঠকে কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ৩৮ জন সদস্য যুক্ত করা হয়। আর বেফাকের সঙ্গে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড যুক্ত হওয়ায় বোর্ডটির সভাপতি মুফতি সৈয়দ রেজাউল করিম ও মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজীকে কমিটিতে যুক্ত করার প্রস্তাব আসে এবং প্রাথমিকভাবে তা গৃহিত হয়।

তবে বৈঠকের অনেকেই চরমোনাই পীর সাহেবের অন্তর্ভূক্তির ব্যাপারে আপত্তি জানালে এ বিষয়টি পড়ে সিদ্ধান্ত হবে বলে আপাতত স্থগিত রাখা হয়। কিন্তু স্থগিতের সিদ্ধান্ত অনেকেরই জানা ছিল না যেমনটি জানা ছিল না মহাপরিচালকেরও।

তবে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার গঠনতন্ত্র অনুযায়ী- কোনো বোর্ড যদি তাদের সঙ্গে যুক্ত হয় তবে সে বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে বেফাকের সহসভাপতি হবেন এবং মহাসচিব হবেন বেফাকের সহকারী মহাসচিব।

তাই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা নূরুল হুদার ফয়েজীর সহকারী মহাসচিবের পদ চূড়ান্ত হলেও মুফতি রেজাউল করিমের বিষয়টি এখনো আলোচনাধীন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পড়ে জানানো হবে হবে জানিয়েছে বেফাক কর্তৃপক্ষ।

বেফাকের বৈঠক; কমিটিতে নতুন সদস্যের অন্তর্ভূক্তি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ