বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নরসিংদীতে আ’লীগের দুগ্রুপের টেঁটাযুদ্ধ; নারীসহ আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ মঙ্গলাবার সকালে নরসিংদীর সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আ’ লীগের দুপক্ষের টেঁটাযুদ্ধে নারীসহ আহত হয়েছেন ৪০ জন।

অনন্তরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের নরসিংদী সদর ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চরদিঘলদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিয়া চাঁনের মধ্যে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি আলমগীরের সমর্থক জাফর ও মিয়া চাঁদের সমর্থক আওলাদের মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বিরোধ বাধে, যা নিয়ে বুধবার উভয়পক্ষ সালিশ দরবারে বসার কথা ছিল।

কিন্তু মঙ্গলবার সকালে এ ঘটনা কেন্দ্র করে অনন্তরামপুর বাজারে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ