বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঘুষ গ্রহণের অভিযোগ; চীনা শীর্ষনেতার যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ২ কোটি ৬৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ঘুষ নেওয়ার অভিযোগে চীনা কমিনিস্ট পার্টির সান ঝেংচাই নামের এক সাবেক শীর্ষনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত।

এ ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে সান ঝেংচাই সর্বশেষে রয়েছেন।

গত এপ্রিলে ঘুষ গ্রহণের দায়ে ৫৪ বছর বয়সী সান ঝেংচাইকে অভিযুক্ত করা হয়। সান ঝেংচাই পালিটব্যুরোর সাবেক সদস্য। এছাড়া তিনি চংকিং শহরের সাবেক দলীয় প্রধানও।

প্রেসিডেন্ট শি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছেন। তারপর থেকে এ অভিযানে দশ লাখেরও বেশি কর্মকর্তা শাস্তি পেয়েছেন।

খবর: জাপান টাইমস