বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বেনাপোল সীমান্তে আবারো হুন্ডির টাকাসহ এক পাচারকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিল্লুর রহমান,শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবারো একদিনের ব্যবধানে হুন্ডির আট লাখ টাকাসহ হামজের আলী (৩৭) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

সোমবার সকালে বেনাপোলের ছোটআচড়া এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক হামজের আলি বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের দুখে বদ্দীর ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারীরা ছোটআচড়া সীমান্তে অবস্থান করছে এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালিয়ে
হামজেরকে আটক করে।পরে তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে আট লাখ টাকা উদ্ধার করে।

উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ হামজেরেরর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

আরো পড়ুন- সৌদি আরবে কি বাস্তবেই গির্জা নির্মাণ হচ্ছে?