বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রতিষ্ঠিত ইয়াবা ব্যবসায়ীকে বানানো হলো চুয়েট ছাত্রলীগ সভাপতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ কাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মাদকের থাবা বেড়েই চলছে। ক্ষমতা আর টাকার মোহে মাদক সেবনের সঙ্গে এর ব্যবসাতেও জড়িয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। তেমনি একজন মাদক ব্যবসায়ীকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (চুয়েট) ছাত্রলীগ সভাপতি করা হয়েছে।

গত ৫ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  চুয়েট শাখার নতুন কমিটিতে যন্ত্রকৌশল বিভাগের ১২তম ব্যাচের ছাত্র সৈয়দ ইমাম বাকেরকে সভাপতি বানানো হয়।

সূত্র জানায়, বাকের চুয়েটের প্রতিষ্ঠিত ইয়াবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। এছাড়া ক্যাম্পাসে অধিকাংশ মারামারির ঘটনার ইন্ধনদাতা হিসেবেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে বেশ কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানিয়েছেন, বাকের ছাত্রলীগ সভাপতি হলে ক্যাম্পাসে মাদকের প্রবণতা ও অশান্তি বেড়ে যাবে কয়েক গুণ।

এইচজে

আরো পড়ুন দূতাবাস সরানোর আগেই ‘সড়ক নির্দেশক’ সেঁটে দিল ইসরাইল!