মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

কাতারে দুরুব ট্রাভেলসের ত্রৈমাসিক লভ্যাংশ প্রদান মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারস্থ বাংলাদেশী ওলামায়ে কেরামদের অর্থায়নে পরিচালিত দুরুব ট্রাভেল এন্ড ট্যুরিজমের ত্রৈমাসিক লভ্যাংশ প্রদান মাহফিল গত ৪ মে শুক্রবার ট্রাভেলসের প্রধান কার্যালয় রাইয়্যান জাদিদে অনুষ্ঠিত হয়।

দুরুব ট্রাভেল এন্ড ট্যুরিজমের ডিরেক্টর হাফেজ মাওলানা মাহবুব আব্দুল মতীনের সঞ্চালনায় ট্রাভেলসের অন্যতম উদ্যোক্তা ডিরেক্টর হাফেজ মাওলানা হুসাইন আহমাদের সভাপতিত্বে হাফেজ মাওলানা আব্দুর রহমান আইমানের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সংগীত পরিবেশন করেন দ্রুব ট্রাভেলসের ডিরেক্টর হাফেজ মাওলানা বুরহানুদ্দীন এবং স্বাগত বক্তব্য রাখেন দ্রুব ট্রাভেল এন্ড ট্যুরিজমের ডিরেক্টর হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ।

তিনি বলেন, আল্লাহ্‌ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আর এই ব্যবসায় অংশগ্রহণের জন্য দ্রুব আপনাদেরকে স্বাগত জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার ওযারাতুল আওক্বাফের সম্মানিত ইমাম ও খতীব হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে সবর ও উদারতা নিয়ে কাজ করার পরামর্শ দেন এবং নবীদের এই সুন্নতকে শতভাগ সফল করার জন্য সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে বলেন।

সভায় ট্রাভেলসের সাধারণ সদস্যদের মাঝে দুটি ত্রৈমাসিক (নভেম্বর ও ডিসেম্বর২০১৭ এবং জানুয়ারি ২০১৮ মিলে একটি ও ফেব্রুয়ারি ২০১৮ থেকে এপ্রিল ২০১৮ পর্যন্ত আরেকটি) মুনাফা ঘোষণা করা হয়।

প্রথম সেশনে শতকরা ৪.৪২% এবং দ্বিতীয় সেশনে শতকরা ৩.৮৯% হারে সদস্যদেরকে মুনাফা প্রদান করা হয়।

সভায় ট্রাভেলসের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন, ট্রাভেলসের প্রধান উদ্যোক্তা মুফতি মুহিউদ্দিন আহমাদ।

তিনি বলেন, ইনশাআল্লাহ দুরুব ট্রাভেল এন্ড ট্যুরিজমকে একটি ইন্টারন্যাশনাল মাল্টিগ্রুপ অব কোম্পানিজ হিসেবে গড়ে তোলা হবে এবং সে লক্ষে কাজ দ্রুত এগিয়ে চলছে।

সাবস্ক্রাবাইব করুন আওয়ার ইসলাম টিভি

দ্রুব শুধু কাতারেই সীমাবধ্য থাকবেনা বরং দ্রুব ট্রাভেল এন্ড ট্যুরিজমকে বাংলাদেশসহ অন্যান্য দেশেও ছড়িয়ে দেয়া হবে ইনশাআল্লাহ্।

আমরা চাই একথা প্রমান করতে যে, ওলামায়ে কেরামদের দ্বারাও বড়বড় ব্যাবসা সাফল্যের সাথে করা সম্ভব। সেজন্য আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা চাই।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা হুসাইন আহমদ বলেন, আমাদের এই