বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইসলামি শরিয়ায় বিটকয়েনের ব্যবহার হালাল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : শরিয়াহ আইনের অধীনে আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের ব্যবহার হালাল ঘোষণা করলেন একজন শরিয়াহ স্কলার।

এই ঘোষণার ফলে বিশ্বের ১৬০ কোটি মুসলিম এখন এই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারবে।

ইন্দোনেশিয়ার ব্লোসোম ফাইন্যান্সের গবেষক মুহাম্মদ আবু বকর এই ঘোষণাটি দিয়েছেন। তার গবেষণায় তিনি ইসলামিক আইন এবং টাকাপয়সা নিয়ে ইসলামিক আইন যাচাই করে এটি হালাল না হারাম তা পর্যালোচনা করেন।

এ বিষয়ে ব্লোসোম ফাইন্যান্সের প্রধান নির্বাহী ম্যাথিউ মার্টিন বলেন, ‘বহু ইসলামি স্কলারের দেওয়া ফাতওয়ায় এই ক্রিপ্টোকারেন্সিগুলোর ব্যবহার নিয়ে অস্পষ্টভাবে বলা রয়েছে। এ জন্যেই এটি নিয়ে সবার মধ্যে ভুল ধারণা বিরাজ করে।

এই ভুল ধারণা ভাঙতেই আমরা সবার সাহায্যার্থে একটি নির্ভুল গবেষণা দিয়ে এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছি।’

গবেষণায় বলা হয়েছে, ‘বিটকয়েন হালাল- কেননা বিশ্ববাজারে এটি একটি মূল্যবান বস্তু এবং বহুরকমের ব্যবসায়ী এই টাকাটি তাদের ব্যবসার জন্য নিতে সম্মতি জানায়।’

মুহাম্মদের এই গবেষণা প্রকাশের পরপরেই বিটকয়েনের মূল্য আবার আকাশচুম্বী আকার ধারণ করছে বলে বলা হয়েছে সংবাদে।

এক ঘণ্টার মধ্যেই এটির মূল্য ১ হাজার ডলার বেড়ে যায়, যা এটির ইতিহাসে সর্বোচ্চ।

ইন্ডিপেনডেন্ট থেকে সাখাওয়াত উল্লাহ’র অনুবাদ

বিটকয়েন: পরিচিতি ও শরঈ পর্যালোচনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ