শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ২৫ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ২৫ জন মুসলিমকে নির্বাচিত করেছে সিএনএন। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি আমেরিকার মুসলিমদের মধ্যে জরিপ চালিয়ে এই ২৫ জনকে বাছাই করেছে। সিএনএন’র ওয়েবসাইটে এ নিয়ে বলা হয়, আমেরিকার মুসলিমদের মুখপাত্র কে?

সংক্ষিপ্ত উত্তর হলো, কেউ নয়। কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠী দেশটির ৩৫ লাখ মুসলিমের মুখপাত্র হওয়ার দাবি করতে পারে না। এই বৈচিত্র্যময় সম্প্রদায়ের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে আমেরিকায় দ্বিগুণ হবে। তবে আমেরিকার নানা পর্যায়ে আছেন কিছু মুসলিম যারা বেশ প্রভাবশালী।

ক্ষমতা নয়, তারা তাদের ব্যক্তিত্ব ও কর্মকান্ডের মাধ্যমে মুসলিমদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন।

এই ২৫ মুসলিমের মধ্যে কমেডিয়ান থেকে কংগ্রেসম্যান, অ্যাক্টিভিস্ট থেকে অলিম্পিকে পদকজয়ী অ্যাথলেট, ফ্যাশনিস্ট থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব - অনেকেই আছেন। এদের বেশিরভাগই মুসলিম অভিবাসী বা কৃষ্ণাঙ্গদের সন্তান।

আমেরিকায় তাদের কারও কারও শেকড় কয়েক শতাব্দী পুরোনো। এদের মধ্যে প্রখ্যাত কয়েকজনের সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো।

হাসান মিনহাজ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধুয়ে দেওয়ার জন্য পরিচিত এই কমেডিয়ান। তার মতে, তার ব্যাঙ্গবিদ্রুপে ধর্মবিশ্বাসের সরাসরি সম্পর্ক নেই। তবে ক্যালিফোর্নিয়ায় একজন মুসলিম হিসেবে বেড়ে উঠার মাধ্যমে আমেরিকান জীবনাচরণ সম্পর্কে ভিন্ন অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি বলেন, ‘আমি আমার পুরো জীবনে অনেক পরিস্থিতিতে পড়েছি, যখন শুধু মুসলিম হওয়ার কারণে আমাকে ছিটকে পড়তে হয়েছে। এসব পরিস্থিতির মধ্যে পেপেরনি পিজ্জা খেতে না পারা থেকে শুরু করে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পর্যন্ত সব আছে।’

আমেরিকার জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি অনুষ্ঠান ডেইলি শোতে বেশ কয়েক বছর ছিলেন তিনি। তবে গত বছর হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট মিটিং-এ তার কৌতুক বলে নাম কামিয়েছেন তিনি।

সম্প্রতি, নেটফ্লিক্সের সঙ্গে সপ্তাহিক একটি টক-শো আয়োজনে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ইবতিহাজ মুহাম্মà