বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সোমবার বঙ্গবন্ধুর কবর জিয়ারতে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সোমবার  টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম সফর।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে জানা গেছে, এদিন (৭ মে) বেলা ১টা ১০ মিনিটে ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি।

দুপুর ১টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে।

শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি। দুপুর ২টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

গত ২৬ এপ্রিল একই কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় আসার কথা থাকলেও অনিবার্য কারণে সেদিনের কর্মসূচিটি বাতিল করা হয়।

আরো পড়ুন : ১১ মন্ত্রীসহ অবরুদ্ধ ইয়েমেনের প্রধানমন্ত্রী

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ