বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিন লাদেন হত্যায় সহযোগীকে হস্তান্তর করবে না পকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ডা. শাকিল আফ্রিদিকে যু্ক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের কোনো সম্ভাবনা নেই।

পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদি আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হত্যা-অভিযানে সিআইএ কে সাহায্য করেছিলেন। কিছুদিন আগে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে খবর বেরোয় আফ্রিদিকে যুক্তরাষ্ট্রে কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে অথবা তার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

তাকে এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরের সূত্র ধরেই পাকিস্তানি মিডিয়া এমন সংবাদ প্রকাশ করে। এর প্রতিক্রিয়ায়ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় শাকিলকে সমর্পনের সম্ভাবনা উড়িয়ে দিলো।

গত বৃহস্পতিবার পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, শাকিল আফ্রিদিকে নিয়ে কোনো আলোচনার কথা জানি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি নিশ্চিত করতে পারি যে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হচ্ছে না।

ইসলামি কিতাব, বয়ান ও মালফূযাতের অন্যন্য অ্যাপ

ডা. আফ্রিদি ২০১১ সন থেকে পাকিস্তানের কাস্টডিতে আছেন। সেই বছরই একটি ট্রাইব্যুনাল লস্কর-ই ইসলামকে সহায়তার জন্য তাকে অভিযুক্ত করে এবং ৩৩ বছর সাজা প্রদান করে।

আফ্রিদি অভিযোগ অস্বীকার করে এর বিরুদ্ধে আপিল করেন। ২০১৪ সনে তার সাজা কমিয়ে ২৩ বছর করা হয়।

সিআইএকে সহযোগিতার জন্য তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নি।

আল জাজিরা থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

-আরআর