বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

ড. অয়েজ করনির কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল- ড. অয়েজ করনি
ভাষান্তর-ইবরাহিম খলিল সাকিব

নাহি কেউ ভবে
হে প্রিয়!

যার সালাত-সিয়াম, পোশাক-লিবাস, খাবার-দাবার, জাগা- ঘুম, উঠা-বসা, হাসি-কান্না আরাধ্য শরিয়ত, তবে—মুহাম্মদ

দুরুদ-সালাম প্রেরণ কর তাঁর উপর!!
হে সত্ত্বা!

কেউ নাহি এই নশ্বরে
হে প্রিয়!

যার পথকে সংশোধন করে দিয়েছেন প্রভু আল্লাহ
প্রশংসা করেছেন সরল রাহের
স্তূতি গেয়েছেন মহৎ চরিত্রের
সুমন্নত করেছেন মহান মর্যাদা
তবে—মুহাম্মদ
মুহাম্মদ

হ্যাঁ !
কেউ নাহি ভবে
হে প্রিয়!

যার কথাগুলো জুড়ে সঠিকতা
সত্যতা কাজের পরতে পরতে
প্রামাণ্যতা প্রতিটি ধাপে ধাপে

ঐশি নূর তার সাথেই যেখানেই থাকুক সেই আত্মা
ঔজ্জ্বল্য তারই সাথে
সর্বদা ও সবখানে,

কেবল তিনি ছাড়া—
মুহাম্মদ
প্রিয় মুহাম্মদ

নাহি কেউ এই জগতে
আল্লাহ যার আনুগত্য আবশ্যক করেছেন
বিদ্বান-প্রেয়সী, রাজা-বাদশাহ, আমির-উমারা
উযীর-নযীর,কবি-সাহিত্যদের উপর
ব্যতিত সেই সত্ত্বা—মুহাম্মদ
তব মুহাম্মদ

কেউ নাহি এই ধরাধামে
হে প্রিয়!

আল্লাহ যার পথ পন্থাকে তোমার জীবনে এঁটে দিয়েছেন
আদেশ করেছেন আপন অস্তিত্বকে সমর্পিত করার ।

বেশি ও সর্বদা
যার মিল্লাত ও মাকামকে সম্মান করতে
করেছেন আহ্বান
দিয়েছেন প্রেরণা
শুধুই তিনি ছাড়া—মুহাম্মদ
প্রিয় মুহাম্মদ

পড়
হে সত্ত্বা!
আরো পড়

আল্লামা ইকবাল : বিশ্বকবিতার বরপুত্র

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ