সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

মায়ানমারে খনি ধসে ১৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ানমারের একটি জেড পাথর খনিতে বর্জ্যের স্তূপ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কাচিন অঙ্গরাজ্যে ওয়াই কা গ্রামে সকালের দিকে এ ঘটনা ঘটে।

কয়েক বছর ধরে মায়ানমারের জেড পাথর খনিগুলোয় প্রায়ই প্রাণহানি ঘটছে।খবরে বলা হয়, বিশ্বের মধ্যে অন্যতম অনিয়ন্ত্রিত জেড পাথর উৎপাদনকারী দেশ হচ্ছে মায়ানমার। দেশটির বেসামরিক সরকার নেতৃত্বাধীন এই শিল্প সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে।

সংশ্লিষ্টরা সরকারের প্রতি নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানিয়েছে। শুক্রবারের (৪ মে) বর্জ্য ধসের জায়গায় ২০১৫ সালে এক ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান। দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক মিন নং (৩০) বলেন, আমি কোনমতে বেঁচে গেছি।

মাটির স্তূপ ধসে পড়েছে এবং মানুষ মারা গেছে। ওয়াই কা গ্রামের প্রশাসক চিত কং বলেন, মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত ও ভূমি ধসের ঝুঁকি কমাতে হলে (সংশ্লিষ্ট) প্রতিষ্ঠানগুলোকে খনন সংশ্লিষ্ট আইনগুলো মেনে চলতে হবে।

পরিবেশবাদী সংগঠন গ্লোবাল উইটনেস অনুসারে, মায়ানমারে ২০১৪ সালে উৎপাদিত জেড পণ্যের আর্থিক মূল্য ডলারে প্রায় ৩ হাজার ১০০ কোটি। বিশেষজ্ঞদের মতে, এই জেড পাথরগুলোর বেশিরভাগই চীনে পাচার করা হয় বলে জানা যায়।

আরো পড়ুন- পূজার ছুটি চেয়ে হিন্দু শিক্ষক পেলেন হজে যাওয়ার ছুটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ