বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

আফগানিস্তানে ২ পক্ষের সংঘর্ষে নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   আফগানিস্তানের উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও তালেবানের মুখোমুখি সংঘর্ষে  অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের ৩ জন নিরাপত্তা বাহিনীর এবং ১৮ জন তালেবান সদস্য।

আফগানিস্তানের উত্তরাঞ্চল ভিত্তিক সেনা ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা গুলাম হযরত করিমি বলেন, বাদাখশান প্রদেশের তাশকান ও শাহাদা জেলায় বুধবার রাতে দু’টি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও ১২ তালেবান জঙ্গি নিহত হয়েছে। এ বন্দুকযুদ্ধে আরো দুই আফগান সৈন্য ও ২০ জঙ্গি আহত হয়।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ্ শুজা সিনহুয়াকে বলেন, পার্শ্ববর্তী বাগলান প্রদেশের দুশি জেলায় বুধবার রাতে এক সংঘর্ষে ৬ তালেবান নিহত ও আরো নয়জন আহত হয়েছে।

তালেবানরা দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে তৎপরতা বাড়ানোর ফলে আফগানিস্তানে সংঘাত বেড়ে গেছে। এক সময় দেশটির উত্তরাঞ্চল শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাতই এ সংঘর্ষ বেঁধেছে বলে জানান কর্তৃপক্ষ।

আরো পড়ুন : সঙ্কটে তাবলিগ: দুই আলেমের বিপরীতমুখী মতামত

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ