বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

দলের নেতাকেই হাতুড়িপেটা করল যুবলীগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারীকে হাতুড়িপেটার অভিযোগ  পাওয়া গেছে।

নড়িয়া বাংলাবাজার এলাকায় নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল মালতের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ আহতদের। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে ও আহতদের কাজ থেকে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর ও উজ্জ্বলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জেরে হামলার সূত্রপাত। গত সোমবার রাতে আলমগীর ও মনির একটি মোটরসাইকেলে করে বাংলাবাজার থেকে কালিখোলার দিকে যাচ্ছিলেন।

পথে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বলের লোকজন তাদের পথরোধ করে। পরে এ দুই নেতাকে এলোপাতাড়ি মারধর করে। তখন মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার পাশে পানিতে পড়ে গেলে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাদের পিটিয়ে জখম করে।

তবে উজ্জ্বল মালত বিষয়টি অস্বীকার করে বলেন, আলমগীর ও মনিরকে কে বা কারা মারধর করেছে জানি না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ