সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ‘মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে’   আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী

তাজমহল নিয়ে উদ্বিগ্ন ভারতের সুপ্রিম কোর্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুঘল স্থাপত্যশৈলীর আকর্ষণীয় নিদর্শন এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি ভারতের আগ্রার তাজমহল। সাদা মার্বেল পাথরে তৈরি সপ্তদশ শতকে তৈরি এই অসাধারণ স্থাপনার অনেক দিন ধরেই রং বদলের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ছিলো। এখন এর রং বদলানোরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও।

সুপ্রিম কোর্ট তাজমহলের রং পরিবর্তন উদ্বেগজনক আখ্যা দিয়ে দেশটির সরকারকে বলেছে, আপনাদের বিশেষজ্ঞ আছে কিন্তু তার ব্যবহার আপনারা করছেন না অথবা বিষয়টিকে আপনারা গুরুত্বই দিচ্ছেননা”।

এদিকে ইতোমধ্যে তাজমহলটি সাদা থেকে হলুদ রং ধারণ করেছে এবং সেটি এখন বাদামী ও সবুজ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে আদালত। পরিবেশবাদীদের জমা দেয়া ছবি পরীক্ষা নিরীক্ষা করে সুপ্রিম কোর্ট এবার সরকারকে নির্দেশনা দিয়ে বলেছে যে দরকার হলে সমস্যা সমাধানে বিদেশীদের সহায়তা নিতে।

মুগল সম্রাট শাহজাহানের সময়ে আগ্রা শহরে সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছিলো তাজমহল। যা দেখতে প্রতিদিন ভিড় জমান অন্তত ৭০ হাজার পর্যটক। এর রং পরিবর্তনের জন্য দূষণ, নির্মাণকাজ ও কীটপতঙ্গের মল দায়ী বলে মনে করা হয়।

তাজমহল যে যমুনা নদীর তীরে সেই নদীর অবস্থা শোচনীয়। সেখানকার কীটপতঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাজমহলের দেয়াল। এর আগে ভারত সরকার তাজমহলের আশেপাশের অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছিলো।

নোংরা হওয়ার সমস্যা তাজমহলের জন্য নতুন নয়, এমনকি গত দু দশকে পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে অনেক বার।

গত জানুয়ারিতেও একবার কাদামাটি পরিষ্কার করা হয়েছে এবং বছরের শেষ দিকে আবারো পরিচ্ছন্নতা অভিযানের কথা রয়েছে। কিন্তু সমস্যাটি আসলে দিন দিন প্রকটই হচ্ছে। আগামী ৯ই মে তাজমহল বিষয়ে আবার শুনানি হবে আদালতে।

সূত্র: বিবিসি বাংলা/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ