মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

পবিত্র শবেবরাত উপলক্ষে ওমানে প্রবাসী বাঙালিদের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাইজিদ আল-হাসান, ওমান

পবিত্র শবেবরাত উপলক্ষে ওমানের দ্বীপ অঞ্চল মাসিরাহতে ‘সচেতন শান্তি সমাজের’ উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। হাফেজ রমজান আলীর সভাপতিত্বে ও ইবাহিম খলিলের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।

প্রধান অতিথী হিসাবে ছিলেন মাওঃ মোঃমিজানুর রহমান, প্রবাসীরা প্রবাসে কর্মব্যস্তময় সময় পার করলেও দ্বীনি কাজে তাদের অংশগ্রহণ প্রশংসনীয়।

প্রধান অতিথি মাওঃমিজানুর রহমান তার মূল আলোচনায় প্রবাসীদের ওমানের নিয়ম কানুন মেনে চলার আহবান জানান, তিনি বলেন মাস্কাট থেকে মাসিরার দূরত্ব বেশি হওয়ার কারণে অনেক সমস্যায় পরতে হয় মাসিরাহতে বসবাসরত প্রবাসীদের, এইজন্য মাওঃ মিজান বাংলাদেশ দূতাবাস এর প্রতি দাবী জানান দূতাবাস থেকে যেন মাসে একবার হলেও মাসিরাহবাসীর খোঁজখবর নেওয়া হয়।

অনুষ্ঠানে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন প্রবাসী ব্যবসায়ী শরিফ, জামির, আকরাম রফিক হেলাল, ইকবাল প্রমুখ।

অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া কামনা করা হয়, এরপর সকলের জন্য রাতের খাবারের আয়োজন করে মাহফিল কতৃপক্ষ।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ