বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দিল্লিতে প্রকাশ্যে নামাজ বন্ধের হুমকি দিল হিন্দু সংগঠন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: গতকাল সোমবার সন্ধ্যায় পুরানা দিল্লিতে মুসলিমদের প্রকাশ্যে নামাজের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বেশ কয়েকটি হিন্দু সংগঠন। সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এই পদযাত্রায় দাবি তোলা হয়, প্রকাশ্যে মুসলিমদের নামাজ পড়া বন্ধ করে দেয়া হোক।

উল্লেখ্য, গুরুগ্রামের সেক্টর ৫৩ এলাকায় গত বছরের ২০ অক্টোবর খালি পড়ে থাকা জমিতে কিছু লোক নামাজ পড়ছিলেন। অভিযোগ, সেসময় ৬ জন হিন্দু তাঁদের নামাজের সময় হল্লা করে এবং সেখান থেকে চলে যেতে বলে। পরে ঘটনার ভিডিও ভাইরাল হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।

এদিনের এই মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের সব অভিযোগ ফিরিয়ে নিয়ে তাঁদের মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়। পাশাপাশি শহরে প্রকাশ্যে নামাজ বন্ধ করারও দাবি তোলে ওই হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

এই মিছিল থেকে হুমকি দেয়া হয়, প্রশাসন ব্যবস্থা না নিলে নিজেরাই আগামী শুক্রবার নামাজ বন্ধে এগিয়ে আসবে সংগঠনগুলি।

এইচজে