বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

তাজমহল ইজারা দেবে মোদি প্রশাসন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। সেই তাজমহলকে এবার ইজারা দিতে চাইছে ভারতের ক্ষমতাসীন মোদি প্রশাসন। দেশটির ঐতিহ্য সংরক্ষণকর্মীদের অভিযোগ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আগ্রার তাজমহলকে বেসরকারি খাতে ইজারা দেয়ার পরিকল্পনা করছে বলে মোদি সরকার।

সম্প্রতি ভারত সরকার ঐতিহাসিক স্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেয়ার একটি প্রকল্প চালু করেছে। তার আওতায় সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল দেখভাল করার জন্য কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মোদি সরকার ঐতিহাসিক স্থাপনা ইজারা দেয়ার যে পরিকল্পনা নিয়েছে, তাতে ৯৫টি পর্যটন কেন্দ্র রয়েছে।

ভারতের পর্যটনমন্ত্রী শনিবার ঘোষণা করেছেন, সতেরো শতকের নির্মিত দিল্লির রেড ফোর্ড ২৫ কোটি রুপির বিনিময়ে ডালমিয়া ভারত গ্রুপকে ইজারা দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এই চুক্তিতে অন্ধ্রপ্রদেশের একটি দুর্গও রয়েছে।

বেসরকারি খাতে ছেড়ে দেয়ার তালিকায় জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃত দুটি ঐতিহাসিক স্থাপনা তাজমহল ও দ্বাদশ শতকের কুতুব মিনারও রয়েছে। রেড ফোর্ড মোগল সম্রাট শাহজাহানের আমলে ১৬৩৯ সালে নির্মিত হয়।

ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থাপনা এটি। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ