বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘ট্রাম্পের ‘শান্তি প্রস্তাব’ ফিলিস্তিনিদের অবশ্যই মানতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া শান্তি প্রস্তাবের শর্তগুলো অবশ্যই ফিলিস্তিনি নেতাদের মানতে হবে বললেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তা না হলে তাদেরকে চুপ করে থাকতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইহুদিগোষ্ঠীর নেতাদের সঙ্গে এক আলাপে এ কথা বলেন তিনি। ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানে ‘শান্তি প্রস্তাব’ হিসেবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করতে চান ট্রাম্প।

অন্যদিকে জেরুজালেমের বাইরের একটি গ্রাম আবু দিজকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে প্রস্তাব করেন তিনি। যুবরাজ মোহাম্মদ ট্রাম্পের এ প্রস্তাব মেনে নিতেই ফিলিস্তিনি নেতাদের চাপ দিচ্ছেন। ইসরাইলের চ্যানেল টেনে প্রচারিত সংবাদের বরাত দিয়ে সোমবার আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

গত মাসে নিউইয়র্কে ইহুদিগোষ্ঠীর নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র সমালোচনা করেন সৌদি যুবরাজ। সৌদি যুবরাজ বলেছেন, ‘গত কয়েক দশকে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি নেতারা একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন।

এখন সময় এসেছে ফিলিস্তিনিদের প্রস্তাব গ্রহণ করার এবং আলোচনার টেবিলে আসা অথবা চুপ থেকে অভিযোগ দেয়া বন্ধ করা।’

ফিলিস্তিনি নেতারা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখেন। কিন্তু ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন ধাঁচের শান্তি প্রক্রিয়া মেনে নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর চাপ সৃষ্টি করে আসছেন বিন সালমান। তবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের এ ‘শান্তি প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন।

আরো পড়ুন- মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত