বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ মেনে নেবে না ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারো বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত নিরসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেয়া কথিত শান্তি পরিকল্পনা মেনে নিতে পারেন না তার দেশের জনগণ।

তিনি জোর দিয়ে বলেছেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে ফিলিস্তিনের রাজধানী করা ছাড়া জনগণ অন্য কোনোকিছু গ্রহণ করতে পারেন না। এছাড়া, ফিলিস্তিনিরা বিশ্বাস করেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষে অবস্থান নেয়ায় আমেরিকা চলমান দ্বন্দ্ব নিরসনে আর মধ্যস্থতকারীর ভূমিকা পালন করতে পারে না।

ট্রাম্পের পরিকল্পনাকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অবসান বলেও মন্তব্য করেন মাহমুদ আব্বাস। তিনি পরিষ্কার করে বলেন, ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করা ছাড়া ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, “যদি ওয়াশিংটন কিছু করতে চায় তাহলে তা হতে হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী বায়তুল মুকাদ্দাস শহর। এছাড়া, আমরা কোনোকিছু মেনে নেব না। পাশাপাশি গাজা উপত্যকা ব্যতীত ফিলিস্তিন রাষ্ট্র হবে না।”

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ