বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নিউইয়র্কে ইহুদি নেতাদের সাথে গোপন বৈঠক করেছেন বিন সালমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: ইসরাইলের চ্যানেল টেন বলছে, সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান নিউইয়র্কে ইহুদি সংগঠনগুলোর কয়েকজন নেতার সাথে সাক্ষাত করেছেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ফিলিস্তিনিদের আহ্বান জানাবেন তাদের সামনে পেশ করা প্রস্তাব গ্রহণ করে নিতে।

গত ২৭ মার্চ ইহুদি নেতাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় আল জাজিরা।

বৈঠকে মুহাম্মাদ বিন সালমান বলেন, অতীতে ফিলিস্তিনি নেতারা চুক্তির অসংখ্য সুযোগ হারিয়েছেন। যে প্রস্তাবই দেয়া হয়েছে তারা তা প্রত্যাখ্যান করেছেন।

ইবনে সালমান বলেন, এখন ফিলিস্তিনিদের সামনে যে প্রস্তাবই দেয়া হবে তাই তাদের গ্রহণ করতে হবে।

চ্যানেলটি উল্লেখ করেছে, এই বৈঠকে মুহাম্মাদ ইবনে সালমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কঠোর সমালোচনা করেছেন।

ক্রাউন প্রিন্স মুহাম্মাদ এই বৈঠকে আরও বলেছেন, ফিলিস্তিন সমস্যা তার সরকার বা জনগণের কাছে প্রধান সমস্যা নয়। তাদের কাছে প্রধান সমস্যা হলো ইরান।

আল জাজিরা থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ