শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

তাবলিগের সংকট সমাধানে যা বললেন আল্লামা খায়রাবাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম

গতকাল ২৯ এপ্রিল ভারতের ভবনাতপুরের কাশিফুল উলুম মাদরাসার খতমে বুখারিতে দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আল্লামা ‍হাবিবুর রহমান খায়রাবাদি তাবলিগ জামাতে চলমান সংকট নিরসন বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, যদি আপনাদের মাঝে বিভক্তির মানসিকতা থাকে তাহলে চলমান এখতেলাফের সমাধান হবে না। দারুল উলুম দেওবন্দ তাবলিগ জামাতের কাজে কোন ধরনের হস্তক্ষেপ করতে চায় না। দেওবন্দ কোন এক গ্রুপের পক্ষাবলম্বনও করে না।

বরং দারুল উলুম দেওবন্দ  তো সব সময় এটাই বলে আসছে, যেভাবে আগেও আল্লাহর জন্য দীনের কাজ করে আসছিলে এখনও সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে দীনের কাজ করতে থাকো। রাজনৈতিক পার্টির মতো দলে দলে বিভক্ত  হয়ে যেয়ো না। পরস্পরকে গালমন্দ করো  না। এক গ্রুপ অন্য গ্রুপের বদনাম  করো না।

মাওলানা সাদ কান্ধলভির ব্যাপারে দারুল উলুুম দেওবন্দের ফতোয়ার বিষয়ে আল্লামা খায়রাবাদি বলেন, দেওবন্দের কাছে মাওলানা সাদ কান্ধলভির এক বয়ান পৌঁছেছে। যাতে হজরত মুসা আ. এর শানে গোস্তাখি প্রকাশ পায়।

ভারতের বিভিন্ন এলাকা থেকে দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানির কাছে  এ মর্মে  অসংখ্য চিঠি আসতে থাকে যে,  এটা (তাবলিগ জামাত) আমাদের আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত। এখানে এমন সব কথা বলা হচ্ছে! নবির শানের খেলাফ কথা হচ্ছে। আপনারা মাওলানা সাদ কান্ধলভিকে বুঝান, সতর্ক করুন।

তখন হজরত মুহতামিম দেওবন্দের শীর্ষ মুরুব্বীদের নিয়ে পরামর্শে বসেন। ওই পরামর্শে যা সিদ্ধান্ত হয় সেগুলো লিখে মাওলানা সাদ কান্ধলভির কাছে চিঠি আকারে প্রেরণ করেন। সেখানে তাকে বয়ানের বিষয়ে সতর্ক করে বলা হয়, আপনি এমন কথা বলা থেকে বিরত থকুন যা নবিদের শানের খেলাফ হয়। তাদের সম্মানহানি হয়। তখন সাদ কান্ধলভি রুজুও করেন। কিন্তু পরবর্তীতে আবার তিনি একই কথা বলতে থাকেন।

তখন দেওবন্দ থেকে যে সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছিল তা শীর্ষ মুরুব্বিদের সম্মিলিত পরামর্শে করা হয়েছিল। অবশ্য আমি সে মজলিসে উপস্থি থাকতে না পারায় মুহতামিম সাহেব পরবর্তীতে তা আমাকে দেখিà