বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৯ মে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির জাতীয় নির্বাচনে বিরোধী দলের প্রধান নেতা হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।২৮ এপ্রিল শনিবার তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মালয়েশিয়ার স্থানীয় দৈনিক ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে, শনিবার মাহাথির আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি দেশের উত্তর-দক্ষিণাঞ্চল লানকি থেকে বিরোধী দলের প্রতিনিধি হবেন।

চলতি বছরের জানুয়ারি মাসে মালয়েশিয়ার বিরোধী দল মাহাথিরকে তাদের প্রধান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, ১৫ মিলিয়ন ভোটার ২২২ জন পার্লামেন্টকে ৫ বছরের জন্য নির্বাচিত করবেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।

তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

খবর:  চ্যানেল নিউজ এশিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ